জার্মানির রিউটলিঙ্গেন কারখানায় চিপ উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে ২৫ কোটি ইউরো বা ২৮ কোটি ২৫ লাখ ডলার বিনিয়োগ করতে যাচ্ছে বোশ। গতকাল এক বিবৃতিতে জার্মানিভিত্তিক কোম্পানিটি জানায়, বর্ধিত বিনিয়োগের ফলে ২০২৫ সালে কারখানার সক্ষমতা বাড়বে। গত বছর রিউটলিঙ্গেন, ড্রেসডেন ও মালয়েশিয়ার পেনাং কারখানার জন্য ৪০ কোটি ইউরো বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে রিউটলিঙ্গেনের জন্য বরাদ্দ ছিল ৫ কোটি ইউরো। রয়টার্স
চিপ সক্ষমতা বৃদ্ধিতে ২৫ কোটি ইউরো বিনিয়োগ বোশের
জার্মানির রিউটলিঙ্গেন কারখানায় চিপ উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে ২৫ কোটি ইউরো বা ২৮ কোটি ২৫ লাখ ডলার বিনিয়োগ করতে যাচ্ছে বোশ। গতকাল এক বিবৃতিতে জার্মানিভিত্তিক কোম্পানিটি জানায়, বর্ধিত বিনিয়োগের ফলে ২০২৫ সালে কারখানার সক্ষমতা বাড়বে।










