টেসলাপ্রধান ইলোন মাস্কের হাতে টুইটারের মালিকানা যাওয়ার পর থেকে মাস্টোডনের জনপ্রিয়তা বাড়ছেই। নতুন চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে প্রথম প্রতিষ্ঠান হিসেবে ব্রাউজারে মাস্টোডন যুক্ত করেছে ভিভালদি। মূলত ডেস্কটপ ব্রাউজারের সাইডবারে এটি যুক্ত কর হয়েছে। ফলে ব্যবহারকারীরা সহজেই যাদের অনুসরণ করছে তাদের পোস্ট দেখতে পারবে। টুইটারের বিকল্প মাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করলেও এর ব্যবহারিক অভিজ্ঞতা একই রকম। এখানে ব্যবহারকারীরা শর্ট পোস্ট করতে পারে। এনগ্যাজেট