প্রায় চার দশকের কাছাকাছি সময় মহাশূন্যে থাকার পর পৃথিবীর দিকে ফিরে আসছে নাসার অকার্যকর আর্থ রেডিয়েশন বাজেট স্যাটেলাইট (ইআরবিএস)। গত ৬ ডিসেম্বর এক বিবৃতিতে নাসা জানায়, ইআরবিএসের যে ধ্বংসাবশেষ তাতে পৃথিবীতে তেমন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। নাসার ধারণা, পৃথিবীতে প্রবেশের আগেই ৫ হাজার ৪০০ পাউন্ড ওজনের স্যাটেলাইটটির অধিকাংশ অংশই পুড়ে যাবে। ১৯৮৪ সালে স্পেস শাটল চ্যালেঞ্জার স্যাটেলাইটকে মহাকাশে নিয়ে যায়। এনগ্যাজেট
৩৮ বছর পর পৃথিবীতে ফিরছে নাসার স্যাটেলাইট
প্রায় চার দশকের কাছাকাছি সময় মহাশূন্যে থাকার পর পৃথিবীর দিকে ফিরে আসছে নাসার অকার্যকর আর্থ রেডিয়েশন বাজেট স্যাটেলাইট (ইআরবিএস)।










