গ্রাফিকস প্রসেসিং ইউনিটস্বল্পতার কারণে বাজেটবান্ধব কিংবা হাই-এন্ডের গ্রাফিকস কার্ডের সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না। তবে চলতি বছরের দ্বিতীয়ার্ধেই এ সংকট কেটে যাবে বলে আশাবাদ এনভিডিয়া সিএফও কোলেত ক্রেসের। আইজিএনের এক প্রতিবেদনে বলা হয়, জিফোর্স ৪০ সিরিজ ও আডা লাভলেস বাজারে এলে এ সংকট প্রশমন হবে বলে মনে করেন তিনি। ২০২০ সালের সেপ্টেম্বরে আরটিএক্স ৩০ সিরিজের জিপিইউ উন্মোচন করেছিল এনভিডিয়া। দুই বছর অন্তর জিপিইউ উন্মোচনের প্রথা অনুসরণ করে ২০২২ সালে নতুন গ্রাফিকস কার্ড আনবে তারা। টেক টাইমস