আগামী বছর ৩ ন্যানোমিটারের প্রক্রিয়াজাত প্রযুক্তি চালু করতে কাজ করছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। এরই মধ্যে ঝুঁকি নিয়ে নোডের উৎপাদনও শুরু হয়েছে। তবে নতুন প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী প্রতিষ্ঠানটি তাদের প্রসেস নোড আরো সংকুচিত করতে যাচ্ছে। খবর গিজমোচায়না।
ডব্লিউসিসিএফটেকের এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, বিশ্বের অন্যতম বৃহৎ চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান তাইওয়ানের তাইচুংয়ে অবস্থিত ঝংকে পার্কের পাশে দ্বিতীয় ২ ন্যানোমিটার উৎপাদন কেন্দ্র স্থাপনে কাজ করছে। তাইচুংয়ের মেয়র শিও ইয়েন লু জানান, ২ ন্যানোমিটারের নতুন উৎপাদন কেন্দ্র স্থাপনে ১ লাখ কোটি নতুন তাইওয়ান ডলার বা ৩ হাজার ৬০০ কোটি মার্কিন ডলারের প্রয়োজন হবে।










