ভিডিও কলিংয়ের জন্য প্রচলিত দুটি অ্যাপ একীভূত করার ঘোষণা দিয়েছে গুগল। স্মার্টফোনের জন্য মিট ও ডুও দুটি অ্যাপকে একটি প্লাটফর্মে নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। সম্মিলিতভাবে এটি মিট নামেই পরিচিতি পাবে। সার্চ ইঞ্জিন জায়ান্টটি জানায়, দুটি মোবাইল অ্যাপকে একটি প্লাটফর্মে নিয়ে আসা হবে এবং এটি আইওএস ও অ্যান্ড্রয়েড দুটি অপারেটিং সিস্টেমেই কাজ করবে। একীভূত করার পর গুগল ডুও অ্যাপ চিরতরে বন্ধ করে দেবে। গিজমোজচায়না