স্ক্যাম বা ভুয়া মেসেজের মাধ্যমে ব্যবহারকারীদের হয়রানি প্রতিরোধে ও জালিয়াতি দমনে নতুন নীতিমালার প্রস্তাব দিয়েছেন ফেডারেল কমিউনিকেশন কমিশনের (এফসিসি) প্রধান জেসিকা রোজেনওরসেল। খবর সিনেট।
এক বিবৃতিতে ওরসেল জানান, মার্চে অনুষ্ঠানের অপেক্ষায় থাকা সভায় ফেডারেল কমিউনেশনস কমিশনের (এফসিসি) কমিশনাররা এসব নীতিমালায় অনুমোদন দিলে টেক্সট মেসেজ প্রেরকদের সেসব স্ক্যাম বার্তা বন্ধ করতে হবে।
এফসিসি এখনো রোজেনওয়ারসেলের প্রস্তাবনার পুরোটা প্রকাশ করেনি। এটি গৃহীত হলে, সরবরাহকারীদের বিভিন্ন এমন টেক্সট বার্তা ব্লক করতে বাধ্য করবে, যেগুলো ‘ডু-নট-অরিজিনেট’ তালিকার কোনো নম্বর হিসেবে বিবেচিত। এর মধ্যে আছে বিভিন্ন অব্যবহৃত, অবৈধ ও অনির্ধারিত নম্বর। পাশাপাশি এতে এমন কিছু নম্বরও আছে যেগুলো সরকারি সংস্থা ও অন্যান্য সুপরিচিত কারো ছদ্মবেশে বার্তা পাঠায়।
এফসিসির বিবৃতি অনুযায়ী, বেশির ভাগ ক্ষেত্রেই এ ধরনের নম্বর অবৈধ হওয়ার ঝুঁকি থাকে। আর কোনো গ্রাহকই এগুলো পেতে চান না।
ওরসেল বলেন, ‘বিভিন্ন জাল টেক্সট বন্ধে মনোযোগ দেয়া এফসিসির প্রথম নীতিমালার পক্ষে সহকর্মীদের আমার সঙ্গে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছি। আর আমরা এখানেই থামছি না। আর আমরা গ্রাহকের জন্য বাড়তে থাকা বিভিন্ন ঝুঁকি সমাধানের উপায় তৈরির প্রচেষ্টা চালিয়ে যাব।’










