মার্চের দ্বিতীয় সপ্তাহে লাইভ শপিং ফিচার বন্ধের কথা জানিয়েছে মেটা মালিকানাধীন প্লাটফর্ম ইনস্টাগ্রাম। এরপর থেকে লাইভস্ট্রিমিংয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য যুক্ত করতে পারবে না। গ্রাহক বা দর্শকরা কিছু কিনতে চাইলে লাইভ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এক মাস আগে লাইভ শপিং ফিচার বন্ধ করেছে ফেসবুক। এর অংশ হিসেবে ইনস্টাগ্রাম শপিং ট্যাব সরানোর এ ঘোষণা দিল। তবে পোস্ট, রিলস ও স্টোরিজে শপিং ফিচার রয়েছে। এনগ্যাজেট