হায়দরাবাদে নিজেদের দ্বিতীয় অবকাঠামো অঞ্চল চালু করেছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)। একে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের এডব্লিউএস বলা হচ্ছে। নতুন এ অঞ্চলের মাধ্যমে ২০৩০ সাল নাগাদ অ্যামাজন ওয়েব সার্ভিসেস ভারতে ৪৪০ কোটি ডলার বা ৩৬ হাজার ৩০০ কোটি রুপি বিনিয়োগ করবে। এ অর্থের মাধ্যমে ডাটা সেন্টার স্থাপন, চলমান কার্যক্রম ও ক্যাম্পাস পরিচালন ব্যয়ের পাশাপাশি অঞ্চলভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকে পণ্য ক্রয়ে খরচ করা হবে। ইটিটেলিকম