চলতি বছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) যোগ দেবে হুয়াওয়ে। সম্প্রতি এক ঘোষণায় প্রযুক্তিপ্রতিষ্ঠানটি এ কথা জানায়। সম্মেলনে হুয়াওয়ে তাদের সর্বাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবিত পণ্যের বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করবে। ফেব্রুয়ারির শেষে এ কংগ্রেস আয়োজনের কথা রয়েছে। স্পেনের বার্সেলোনায় জিএসএমএ এ সম্মেলনের আয়োজন করে। এটি মোবাইল যোগাযোগ শিল্পের সবচেয়ে বড় আয়োজন। সম্মেলনে অংশগ্রহণের লক্ষ্যে হুয়াওয়ে নির্দিষ্ট ওয়েবপেজও চালু করেছে। গিজমোচায়না