আইওএস প্লাটফর্মে প্রাইম ভিডিও ব্যবহারকারীদের জন্য ক্লিপ শেয়ারিং ফিচার চালু করল অ্যামাজন। কোনো ভিডিওতে হাসি, কান্না বা আনন্দের কোনো মুহূর্ত এলে ব্যবহারকারীরা সে অংশের ক্লিপ প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে পারবেন। বর্তমানে অ্যামাজনের কিছু নির্দিষ্ট সিরিজের জন্য এ ফিচার চালু করা হয়েছে। সিরিজ দেখার সময় শেয়ার ক্লিপ অপশন ক্লিক করলে তা ভিডিও বন্ধ করবে এবং ব্যবহারকারী যা দেখেছেন তার ৩০ সেকেন্ডের একটি ক্লিপ তৈরি করবে। এনগ্যাজেট
প্রাইম ভিডিওতে ক্লিপ শেয়ারিং চালু করল অ্যামাজন
আইওএস প্লাটফর্মে প্রাইম ভিডিও ব্যবহারকারীদের জন্য ক্লিপ শেয়ারিং ফিচার চালু করল অ্যামাজন। কোনো ভিডিওতে হাসি, কান্না বা আনন্দের কোনো মুহূর্ত এলে ব্যবহারকারীরা সে অংশের ক্লিপ প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে পারবেন।










