মেক্সিকোয় টেসলার ব্যাটারি প্লান্ট স্থাপন করলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সহায়তা পাবে না দেশটি। মেক্সিকোর অর্থমন্ত্রী এক বিবৃতিতে এ কথা জানান। কয়েকদিন আগেই টেসলা দেশটিতে গিগাফ্যাক্টরি তৈরির কথা জানায়। এর পরই সরকারিভাবে এ কথা জানানো হলো। খবর রয়টার্স।
মেক্সিকোয় ব্যাটারি উৎপাদন কেন্দ্র স্থাপন করা হবে কি না সে বিষয়ে টেসলার পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি। তবে স্থানীয় কর্মকর্তারা জানান, সম্ভাব্য স্থান নির্বাচনে টেসলা হিডালগো, কুয়েরেতারো ও পুয়েবলা প্রদেশ ঘুরে গেছে।
সিটিগ্রুপ মেক্সিকো ইউনিটের সঙ্গে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে অর্থমন্ত্রী রোজেলিও রামিরেজ বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের আইনের সঙ্গে কাজ করতে পারব কি না সে বিষয়ে ভাবার জন্য আমরা টেসলাকে কোনো সময় দিতে চাই না। এ বিষয়ে লাতিন আমেরিকার টেসলা প্রতিনিধির সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।










