এক বছরেরও বেশি সময় পরীক্ষা চালানোর পর আরো নির্মাতাকে সাবস্ক্রিপশন অফারের সুবিধা দেয়ার উদ্যোগ নিয়েছে ডিসকর্ড। কমিউনিটি প্লাটফর্মটি এর আগে যুক্তরাষ্ট্রের সার্ভার মালিকদের মধ্যে যোগ্যদের সাবস্ক্রিপশন অফারের সুবিধা দিয়েছে। এর মাধ্যমে স্ট্রিমার বা সোশ্যাল মিডিয়া স্টাররা অনুসারীদের নিজ থেকে নির্ধারিত মূল্যে এক্সক্লুসিভ কনটেন্ট অফার করতে পারবে। এ ফিচারের আওতায় বোনাস ভিডিও দেখা যাবে। ডিসকর্ড জানায়, নির্মাতারা সাবস্ক্রিপশন ফির ৯০ শতাংশ পাবে। এনগ্যাজেট