ক্ষতিকর কিংবা আপত্তিকর কোনো টুইটের বিরুদ্ধে রিপোর্ট করার টুলটি সবার জন্য উন্মুক্ত করেছে টুইটার। গত ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এ ফিচার সবার জন্য উন্মুক্ত করেছে মাইক্রোব্লগিং সাইটটি। শুরুতে কোনো টুইটের বিরুদ্ধে রিপোর্ট করতে ব্যবহারকারীদের অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো। জটিল এ প্রক্রিয়ার কারণে অনেকেই রিপোর্ট করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন না। আপত্তিকর কিংবা ঘৃণামূলক পোস্টের বিরুদ্ধে সহজেই রিপোর্ট করা যাবে। ছয় মাস আগে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া ফিচারের ফলে রিপোর্টের পরিমাণ ৫০ শতাংশের বেশি বেড়েছে বলে দাবি টুইটারের। এনগ্যাজেট