নতুন বছরে বিভিন্ন মোবাইল কোম্পানি বাজারে আনছে দুর্দান্ত সব ডিভাইস। এরই ধারাবাহিকতায় স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো নিয়ে এসেছে নতুন স্মার্টফোন অপো এ৭৭। ডিভাইসটির বেস্ট-ইন-সেগমেন্ট ফিচার স্মার্টফোন ব্যবহারকারীদের এক অনন্য অভিজ্ঞতা দেবে। প্রিমিয়াম অপো গ্লো ফ্ল্যাট-এজ মডেলটির ডিজাইনে আনা হয়েছে দারুণ পরিবর্তন। যুক্ত হয়েছে দ্রুত ও নিরাপদ ৩৩ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং। এছাড়া ডিভাইসটিতে আলট্রা-লিনিয়ার স্টেরিও স্পিকার এবং ৮ জিবি পর্যন্ত র‌্যাম বাড়ানোর সুযোগ থাকায় স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা সমৃদ্ধ করবে।

অপো কর্তৃপক্ষ জানিয়েছে, রেনো গ্লো থেকে অনুপ্রাণিত হয়ে অপো গ্লো ডিজাইন করা হয়েছে, এতে তৈরি হয়েছে একটি স্মুথ ও দৃষ্টিনন্দন ডিভাইস। অপো গ্লো ডিজাইনে রয়েছে গ্লাস মোল্ড, যা শতশত রেনো গ্লাসের টুকরা থেকে বাছাই করা হয়েছে। এর পরের ধাপে চোখ ধাঁধানো ভিজুয়াল ইফেক্টের জন্য কয়েক লাখ ন্যানো আকৃতির ডায়মন্ডে পরিবর্তন করা হয়েছে। ফলে স্মার্টফোনটি দেখতে খুবই চমৎকার ও দৃষ্টিনন্দন।

বিক্রেতারা জানিয়েছেন, ডিভাইসটির পুরুত্ব মাত্র ৮ মিলিমিটার। দীর্ঘক্ষণ চার্জিং ব্যাকআপ নিশ্চিতের জন্য রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। যার সঙ্গে ব্যবহার করা হয়েছে ৩৩ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং। নিরবচ্ছিন্নভাবে গেমস খেলা, ভিডিও ও মুভি দেখার জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে আলট্রা-লিনিয়ার স্টেরিও স্পিকার। এছাড়া ৪ জিবি র‌্যামের সঙ্গে অতিরিক্ত আরো ৪ জিবি র‌্যাম যুক্ত করে ৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়ার সুযোগ রাখা হয়েছে।

ব্র্যান্ডটির কর্তৃপক্ষ বলছে, ডিভাইসটির প্রসেসর হিসেবে হেলিও জি৩৫ ১২এনএম (ন্যানোমিটার) চিপসেট ব্যবহার করা হয়েছে। রয়েছে ১৬১২×৭২০ রেজল্যুশন ও ওয়াটারড্রপ স্ক্রিনসহ ৬.৫৬ ইঞ্চির ৬০ গিগাহার্জের কালার-রিচ ডিসপ্লে। ফটোপ্রেমীদের জন্য বেশ আকর্ষণ রয়েছে ফোনটিতে। কেননা ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা, সঙ্গে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ছবি তোলার এক নতুন অভিজ্ঞতা তৈরি করবে। পাশাপাশি ডিভাইসটিতে ১২৮ জিবি স্টোরেজ (রম) থাকায় ছবিগুলো স্টোর করার যথেষ্ট স্পেস পাওয়া যাচ্ছে। ব্র্যান্ডটি দাবি করছে, স্মার্টফোনটি একই দামের (প্রাইস-সেগমেন্ট) বাকি ফোনগুলোর তুলনায় সবচেয়ে বেশি স্টোরেজ সুবিধা দিচ্ছে। এছাড়া সর্বাধুনিক কালারওএস ১২.১ ও অ্যান্ড্রয়েড ১২ সংবলিত ডিভাইসটির মাধ্যমে সবচেয়ে সেরা ফিচারগুলো উপভোগ করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

এ প্রসঙ্গে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ব্যবস্থাপনা পরিচালক ডেমন ইয়াং বলেন, ‘ডিভাইসে উদ্ভাবন ও প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে সেগমেন্ট সেরা স্মার্টফোন বাজারে এনে ক্রেতাদের জীবনমান উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ অপো। সেরা অভিজ্ঞতা নিশ্চিত করার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। অপো এ৭৭ ডিভাইস আমাদের সেই প্রতিশ্রুতির প্রতিফলন।’

ডিভাইসটি স্কাই ব্লু ও সানসেট অরেঞ্জ এই দুটি রঙে বাজারে এস‌েছে। স্মার্টফোনটির অফিশিয়াল মূল্য ধরা হয়েছে ২২ হাজার ৯৯০ টাকা। পাওয়া যাচ্ছে অপোর অথোরাইজড স্টোরগুলোয়।