পডকাস্ট দুনিয়ায় যুক্ত হলো লিংকডইন। প্লাটফর্মটির নিউজ টিম ও অন্যান্য ব্যক্তির প্রোগ্রামের সমন্বয়ে পডকাস্ট নেটওয়ার্ক চালু করেছে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক ও নিয়োগ কার্যক্রমসংক্রান্ত অনলাইন প্লাটফর্মটি। পডকাস্ট নেটওয়ার্কে পেশাদার দর্শকদের জন্য কনটেন্ট বা শো নির্ধারণ করা হয়েছে। এখানে প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন, মানসিক স্বাস্থ্য উন্নয়ন এবং নিয়োগ কার্যক্রমসংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হবে। লিংকডইনের সহ-প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ চেয়ারম্যান রেইড হফম্যান ব্যক্তি উদ্যোক্তাদের নিয়ে দ্য স্টার্ট আপ অব ইউ নামে একটি শো পরিচালনা করবেন। এনগ্যাজেট