চীনের স্থানীয় স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান মেইজু অধিগ্রহণে পরিকল্পনা গ্রহণ করেছে গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান গিলি। স্থানীয় দৈনিক ৩৬কেআরের প্রতিবেদন অনুযায়ী, গিলি গ্রুপ সম্ভাব্য অধিগ্রহণের বিষয়ে মেইজুর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। আর্থিক লেনদেন নিয়ে এখনো সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। শাওমি ও অ্যাপলের মতো কোম্পানি গাড়ি নির্মাণে ঝুঁকছে। সে ধারাবাহিকতায় গাড়ি নির্মাতা কোম্পানি গিলিও হ্যান্ডসেট বাজারে প্রবেশের চেষ্টা করছে। গিজমোচায়না
স্মার্টফোন ব্র্যান্ড মেইজু অধিগ্রহণ করছে গিলি
চীনের স্থানীয় স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান মেইজু অধিগ্রহণে পরিকল্পনা গ্রহণ করেছে গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান গিলি। স্থানীয় দৈনিক ৩৬কেআরের প্রতিবেদন অনুযায়ী, গিলি গ্রুপ সম্ভাব্য অধিগ্রহণের বিষয়ে মেইজুর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।










