দ্রুতগতির চার্জিং প্রযুক্তি নিয়ে সাম্প্রতিক বছরগুলোয় জোর প্রচেষ্টা চালিয়েছে ভিভো। তাদের আইকিউওও ৯ স্মার্টফোনটিতে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং ব্যবস্থা যুক্ত করেছিল, যা শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে সময় নেয় ১৮ মিনিট। এবার ভিভো আইকিউওও ১০ প্রো ফোনে ২০০ ওয়াটের ওয়্যারড ও ৬৫ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে। চীনা ব্লগিং সাইট উইবোতে শেয়ার করা ডিজিটাল চ্যাট স্টেশনের এক পোস্টে এ তথ্য উঠে এসেছে। তবে ব্যাটারি সক্ষমতা কেমন হবে তা জানা না গেলেও ধারণা করা হয়, এতে ৪ হাজার এমএএইচের ব্যাটারি থাকবে। সম্পূর্ণ চার্জ হতে সময় নেবে ১০-১২ মিনিট। —গিজমোচায়না