যুক্তরাষ্ট্রের অনুরোধে সাড়া দিলেও গ্রাহকদের বিস্তারিত উপাত্ত প্রকাশ করেনি বলে দাবি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি)। বৈশ্বিক চিপস্বল্পতা অনুধাবনে সম্প্রতি বিস্তারিত ডাটা শেয়ারের জন্য স্যামসাং, এসকে হাইনিক্স ও টিএসএমসির কাছে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু এতে বাণিজ্য গোপনীয়তা লঙ্ঘন হতে পারে বলে উদ্বেগ দেখা দিয়েছে। দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও এসকে হাইনিক্স বিস্তারিত তথ্য শেয়ার করেছে বলে গত সপ্তাহে জানিয়েছে দুটি সূত্র। কিন্তু সরবরাহ চেইন সংকট ও অন্যান্য ইস্যুতে সহযোগিতা করতে রাজি হলেও গ্রাহকদের ডাটা সুরক্ষার ব্যাপারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে টিএসএমসি। রয়টার্স