ইন্টেলের উন্নত প্রসেসরসহ বাজারে নতুন ল্যাপটপ নিয়ে এসেছে হুয়াওয়ে। ১১ প্রজন্মের কোর আইফাইভ ও কোর আইসেভেন প্রসেসরে ল্যাপটপটি চীনের বাজারে উন্মুক্ত করা হয়েছে।
নতুন হুয়াওয়ে মেটবুক এক্স প্রো ২০২২ ভার্সনটি ইন্টেল কোর আইসেভেন ১১৯৫জি৭ প্রসেসর অথবা কোর আইফাইভ-১১৫৫জি৭ প্রসেসরসহ কেনা যাবে। ল্যাপটপে ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি বা ১ টেরাবাইট এনভিএমই পিসিআইই সলিড স্ট্রেট ড্রাইভ (এসএসডি) আছে। প্রতিষ্ঠানের তথ্যানুযায়ী মেটবুক এক্স প্রো ২০২২-এ বিল্ট ইন উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম দেয়া হয়েছে।
নতুন ল্যাপটপে ১৪ দশমিক ২ ইঞ্চির ৩১২০X২০৮০ পিক্সেলের এলটিপিএস ডিসপ্লে দেয়া হয়েছে, যার রিফ্রেশ রেট ৯০ হার্জ স্ক্রিন টু বডি রেশিও ৯২ দশমিক ৫। মাল্টিটাচ ডিসপ্লের ল্যাপটপটিতে পিথ্রি ওয়াইড কালার গ্যামটের পাশাপাশি ৫০০ নিটস পিক উজ্জ্বলতা রয়েছে। হুয়াওয়ের তথ্যানুযায়ী মেটবুক এক্স প্রো ২০২২-এ ৭১০ পিক্সেলের একটি ওয়েবক্যাম, ছয়টি স্পিকার ও চারটি মাইক্রোফোন রয়েছে।
কানেক্টিভিটির দিক থেকে ল্যাপটপটিতে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.১, ডাটা, চার্জিং, ডিসপ্লে ফিচারসহ চারটি ইউএসবি টাইপ সি পোর্ট ও একটি ৩ দশমিক ৫ মিলিমিটারের অডিও জ্যাক রয়েছে। ল্যাপটপটির পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট রিডার ও একটি প্রেসার সেনসিটিভ ট্র্যাকপ্যাড রয়েছে। ল্যাপটপটিতে ৬০ ওয়াট আওয়ারের ব্যাটারি রয়েছে। ইন্টেলের কোর আইফাইভ ১৬ জিবি র্যাম ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ৯ হাজার ৪৯৯ ইউয়ান। অন্যদিকে কোর আইসেভেন, ১৬ জিবি র্যাম, ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ১০ হাজার ৪৯৯ ইউয়ান এবং ১ টেরাবাইট স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ১২ হাজার ৪৯৯ ইউয়ান। এমারাল্ড ও স্পেস গ্রে রঙে ল্যাপটপটি আগামী ৬ জানুয়ারি থেকে কেনা যাবে। —গ্যাজেটস থ্রিসিক্সটি










