ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে কানের জন্য আরামদায়ক নতুন ইয়ারবাড নিয়ে এসেছে সনি। খবর এনডিটিভি।
দীর্ঘ সময় ব্যবহার করলেও সনি ডব্লিউএফ-এলএস৯০০এন কোনো অস্বস্তি বা ব্যথার কারণ হবে না। এর ওজন মাত্র ৪ দশমিক ৮ গ্রাম।
ইয়ারবাডটিতে ৫ মিলিমিটারের ড্রাইভার ও সনির ইন্টিগ্রেটেড প্রসেসর ব্যবহার করা হয়েছে। এ প্রযুক্তি ইয়ারবাডের সামগ্রিক শব্দের গুণমান উন্নত করে। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হলো অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি)। পাশাপাশি ট্রান্সপারেন্সি মোডকেও সাপোর্ট করে ডিভাইসটি। ইয়ারবাডের সঙ্গে ব্যবহারকারীরা অ্যাডাপটিভ সাউন্ড কন্ট্রোল ফিচারও পাবে। ইয়ারবাডগুলোয় অ্যামাজন, অ্যালেক্সা ও গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা যাবে। সনির এ ডিভাইসে একটি টাচ সেন্সর কন্ট্রোল প্যানেল রয়েছে। এর মাধ্যমে সাউন্ড সেটিংস পরিবর্তন , মিউজিক
রিজিউম ও কুইক অ্যাটেনশন ফিচার চালু করা যাবে।
ইয়ারবাডটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে। মাত্র ৫ মিনিটের চার্জিংয়ে ৬০ মিনিট পর্যন্ত প্লেব্যাকে সক্ষম। একবার চার্জ দিলে চার্জিং কেসসহ ২০ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। ইয়ারবাডটির দাম ১৭ হাজার টাকার কাছাকাছি।










