বেশকিছু ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের পর এবার আনুষ্ঠানিকভাবে গুগল নিউজ বন্ধ করে দিয়েছে রাশিয়া। এর পরিপ্রেক্ষিতে দেশটির অধিবাসীরা এখন আর গুগল নিউজে প্রবেশ করতে পারবে না। প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, কার্যক্রম বন্ধে দেশটির টেলিকম নিয়ন্ত্রক সংস্থা রসকমনাডজর গুগল নিউজ বন্ধ করে দেবে। ইউক্রেনে স্পেশাল অপারেশনের উদ্দেশ্য নিয়ে ব্যবহারকারীদের কাছে মিথ্যা তথ্য উপস্থাপনের অভিযোগে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। রয়টার্স