গুগলের নতুন স্মার্টওয়াচ পিক্সেল ওয়াচ একবার চার্জ দিলে ২৪ ঘণ্টা চলবে। ৯টু৫গুগলের প্রতিবেদনে বলা হয়, পিক্সেল ওয়াচের ব্যাটারি ৩০০ এমএএইচের কম, যা বিশ্বের অন্যান্য স্মার্টওয়াচেরই কাছাকাছি। তবে অ্যাপলের ওয়াচ সিরিজ ৭, যেখানে এক চার্জে ১৮ ঘণ্টা চলে, সেখানে গুগলের পিক্সেল ওয়াচ কিছুটা দীর্ঘস্থায়ী। তবে তা স্যামসাংয়ের গ্যালাক্সি ওয়াচ সিরিজ ৪-এর চেয়ে কম। একবার চার্জে গ্যালাক্সি ওয়াচ সিরিজ ৪ সর্বোচ্চ ৪০ ঘণ্টা পর্যন্ত চলে। টেক টাইমস
এক চার্জে ২৪ ঘণ্টা চলবে গুগল পিক্সেল ওয়াচ
গুগলের নতুন স্মার্টওয়াচ পিক্সেল ওয়াচ একবার চার্জ দিলে ২৪ ঘণ্টা চলবে। ৯টু৫গুগলের প্রতিবেদনে বলা হয়, পিক্সেল ওয়াচের ব্যাটারি ৩০০ এমএএইচের কম, যা বিশ্বের অন্যান্য স্মার্টওয়াচেরই কাছাকাছি।










