২০২৫ সাল নাগাদ লাইভস্ট্রিমিং, ই-কমার্স ও স্পোর্টস ইভেন্টের কপিরাইট সুরক্ষায় কঠোর ব্যবস্থা নেবে চীন। সম্প্রতি দেশটির কপিরাইট নিয়ন্ত্রক সংস্থা এ কথা জানায়। জাতীয় কপিরাইট প্রশাসন জারীকৃত ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুসারে নতুন শিল্প-কারখানা ও এলাকায় কপিরাইট সুরক্ষা নীতিমালা আরো উন্নত এবং জোরদার করা হবে। পরিকল্পনায় তথ্যানুযায়ী বড় ডাটা প্রতিষ্ঠান, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্লকচেইনের মতো নতুন প্রযুক্তির বিকাশ ও প্রয়োগ শক্তিশালী করার পাশাপাশি ক্রীড়া ইভেন্ট, বিভিন্ন শো, লাইভস্ট্রিমিং এবং ই-কমার্স প্লাটফর্মগুলোর কপিরাইট সুরক্ষা উন্নত করা হবে। রয়টার্স