শিগগিরই পরবর্তী প্রজন্মের একটি ফোল্ডেবল স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দেয়ার পরিকল্পনা করছে স্যামসাং। তথ্যানুযায়ী নতুন স্মার্টফোনটি গ্যালাক্সি জি সিরিজের হবে। অর্থাৎ জি সিরিজে নতুন সংযোজন হিসেবে গ্যালাক্সি জি ফোল্ড ৪ বা গ্যালাক্সি জি ফ্লিপ ৪ হবে। ডিভাইসটির ইনটার্নাল স্টোরেজ সক্ষমতা পূর্বসূরি মডেলের তুলনায় আরো বেশি থাকবে। খবর গিজমোচায়না।
সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরীয় জায়ান্টের নতুন স্মার্টফোনটি স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড ৪-এর ইন্টারনাল স্টোরেজ সক্ষমতা থাকবে ১ টেরাবাইট। তবে ১ টেরাবাইট ইন্টারনাল স্টোরেজ সক্ষমতাসম্পন্ন স্যামসাংয়ের প্রথম স্মার্টফোন নয় এটি। গ্যালাক্সি এস২২ আলট্রা ফোনটিরও ইন্টারনাল স্টোরেজ সক্ষমতা ১ টেরাবাইট।
তথ্যানুযায়ী ডিভাইসটির বাজারমূল্য প্রায় ২ হাজার ডলার হতে পারে। এছাড়া স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ডের ডিসপ্লে পূর্বসূরি মডেলের মতোই থাকবে। অর্থাৎ ইন্টারনাল স্ক্রিন ফিচারটি হবে ৭ দশমিক ৬ ইঞ্চির। এক্সটার্নাল স্ক্রিন হবে ৬ দশমিক ২ ইঞ্চি।
নতুন স্মার্টফোনটির প্রসেসর হবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ১। পাশাপাশি এর একটি ব্যাক প্যানেলে একটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর যুক্ত থাকবে। ৩এক্স টেলিফটো লেন্সের সুবিধা পাবেন ভোক্তারা।










