জাগো ফাউন্ডেশনের সহযোগী হিসেবে সম্প্রতি ইয়ুথ এমপাওয়ারমেন্ট সামিট-২০২৩ আয়োজন করেছে শর্ট ভিডিও প্লাটফর্ম টিকটক। 

আয়োজকরা জানিয়েছেন, বাংলাদেশের তরুণদের নিজেদের বুঝতে শেখা, মেধা ও জ্ঞান ব্যবহার করে সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতের পাশাপাশি সুন্দর বিশ্ব গড়ে তুলতে তারুণ্যের ক্ষমতায়ন নিশ্চিতকরণই এর মূল লক্ষ্য। 

উদ্যোগের অংশীদার হিসেবে, ডিজিটাল নিরাপত্তা, ইতিবাচক কনটেন্ট তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহারকে গুরুত্ব দিয়ে ‘বি সাইবার কুল’ সেশনের আয়োজন করে টিকটক। সেশনে সারা দেশ থেকে ৫০০ জনের বেশি যুব নেতা অংশগ্রহণ করে। সেশনটি পরিচালনা করেন ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশন মো. আব্দুল কাইয়ুম। তিনি সেখানে টিকটকের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ওভারভিউ দেন এবং সেই সঙ্গে প্লাটফর্মটির ইতিবাচক ব্যবহার ও ইতিবাচক কনটেন্ট তৈরির বিষয়ে আলোচনা করেন।

২০২২ সালে টিকটক এবং জাগো ফাউন্ডেশন যৌথভাবে ‘সাবধানে অনলাইন’ নামে একটি ক্যাম্পেইন শুরু করে। এর উদ্দেশ্য ছিল ডিজিটাল সেফটি, সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ব্যবহার ও বাংলাদেশের তরুণদের জন্য ইতিবাচক কনটেন্ট তৈরি সম্পর্কে জানানো। এ বছর বিশ্বব্যাপী ‘একসঙ্গে আরো ভালো ইন্টারনেটের জন্য’ থিম নিয়ে টিকটক দ্বিতীয় পর্যায়ে ‘সাবধানে অনলাইন’ ক্যাম্পেইন করতে জাগো ফাউন্ডেশনের সঙ্গে তাদের অংশীদারত্বের সময় বাড়িয়েছে।