ভারতে থাকা তিনটির মধ্যে দুটি অফিস বন্ধ করে দিয়েছে টুইটার। গতকাল ব্লুমবার্গ প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। নয়াদিল্লি ও মুম্বাইয়ের অফিস বন্ধ করে দিয়েছেন প্লাটফর্মটির সিইও ইলোন মাস্ক। তবে বেঙ্গালুরুর দক্ষিণে অবস্থিত টেক হাবটিতে কার্যক্রম চলমান রয়েছে। গত বছর মালিকানা গ্রহণ করার পর ইলোন মাস্ক ভারত থেকে প্লাটফর্মটির ৯০ শতাংশ বা দুই হাজারের বেশি কর্মী ছাঁটাই করেছেন। এ বিষয়ে টু্ইটারের কোনো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্স