আগামী সপ্তাহ থেকে কোয়েস্ট-২ হেডসেটে আরো বেশি সামাজিকভাবে সম্পর্কিত হোম স্পেস যুক্ত করতে যাচ্ছে মেটা। হরাইজন হোম নামের এ স্পেসের বিষয়ে গত বছর অকুলাস কানেক্টে ঘোষণা করেছিল মেটা। ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটে প্রবেশের পর স্পেসটি সামনে চলে আসবে। খবর এনগ্যাজেট।
হোম স্পেসে বন্ধুদের আমন্ত্রণ জানানো, তাদের সঙ্গে অবস্থান, একসঙ্গে ভিডিও দেখার পাশাপাশি খেলাও যাবে। এটি মেটার মেটাভার্সেরই একটি অংশ। মেটাভার্সের ভার্চুয়াল স্পেস এমন একটি ক্ষেত্র, যেখানে সবাই সবকিছু একসঙ্গে করতে পারে। হরাইজন ওয়ার্ল্ডস ও হরাইজন ওয়ার্করুমেও একই ধরনের সুবিধা রয়েছে।
মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গের শেয়ার করা এক ডেমো ভিডিওর তথ্যানুযায়ী, স্পেসে বন্ধুদের সঙ্গে ৩৬০ ডিগ্রি ফুটেজ দেখার সুযোগ থাকবে। জাকারবার্গ ফিচারটিতে তার ফ্রি সোলো ফেমের আরোহণকারী অ্যালেক্স হোনল্ডের সঙ্গে অংশ নেন। তারা একসঙ্গে সোলোইস্ট ভিআর দেখেন, সেটা এমন একটা ফিচার, যেটা হোনল্ডকে বিনামূল্যে ডোলোমাইট মাউন্টেইনে আরোহণের সুযোগ দেয়।
কোয়েস্ট-২ ব্যবহারকারীরা হরাইজন হোম ও ভার্চুয়াল হোম অফিস ঘুরে দেখতে পারবেন। যদি তারা দ্য পাবলিক টেস্ট চ্যানেল ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে সে সুযোগ পাবেন আজ থেকেই। আগামী সপ্তাহ থেকে ভি৪১ কোয়েস্ট আপডেট বাজারে নিয়ে আসবে মেটা, সেখানে হরাইজন হোমও থাকবে। পরবর্তী সময়ে হোম স্পেসে আরো কাস্টমাইজেশন বিকল্প যুক্ত করবে মেটা।










