রাশিয়ায় নিষিদ্ধ কনটেন্ট না সরানোয় গুগলকে ৪০ লাখ রুবল বা ৫২ হাজার ৫২৬ ডলার জরিমানা করেছেন মস্কোর একটি আদালত। রাষ্ট্র নিয়ন্ত্রিত তাস সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, রাশিয়ায় নিষিদ্ধ ওয়েবসাইটের লিংকের অ্যাকসেস দেয়ায় অ্যালফাবেট মালিকানাধীন সার্চ ইঞ্জিনটিকে জরিমানা করা হয়েছে। এ বিষয়ে মন্তব্যে অস্বীকৃতি জানিয়েছে গুগল। গত বছর থেকেই ক্রেমলিনের শ্যেন দৃষ্টিতে পড়েছে গুগল, মেটা ও অ্যাপলের মতো প্রযুক্তি জায়ান্ট।  রয়টার্স