বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাই চলছে। এদের মধ্যে প্রযুক্তি জায়ান্টরাও রয়েছে। ছাঁটাই তালিকায় সর্বশেষ যুক্ত হলো যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়াহু। অ্যাড টেক বিভাগ পুনর্গঠনের অংশ হিসেবে মোট কর্মীর ২০ শতাংশ ছাঁটাইয়ের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাঁটাইয়ের ফলে চলতি বছরের শেষ নাগাদ ইয়াহুর অ্যাপ টেক বিভাগের ৫০ শতাংশ কর্মী প্রভাবিত হবে। চলতি সপ্তাহে এক হাজার কর্মী ছাঁটাইয়ের কথাও জানানো হয়েছে। রয়টার্স