পাসওয়ার্ড সংরক্ষণে বিশ্বজুড়ে গ্রাহকদের সেবা দিয়ে থাকে লাস্টপাস। সম্প্রতি সেখানে সাইবার আক্রমণের ঘটনা ঘটেছে। এতে গ্রাহকদের পাসওয়ার্ডসংবলিত এনক্রিপ্টেড ভল্ট চুরি হয়েছে বলে জানা গিয়েছে। প্লাটফর্মটির সিইও করিম তুবা জানান, ক্লাউড স্টোরেজ কি ব্যবহারের মাধ্যমে হ্যাকাররা গ্রাহকদের ভল্ট ডাটার একটি ব্যাকআপ কপি নিয়েছে। ইয়াহু নিউজের তথ্যানুযায়ী, আক্রমণকারীরা লাস্টপাসের একজন কর্মীর কাছ থেকে স্টোরেজ কি সংগ্রহ করেছে। আক্রমণকারীরা ব্যবহারকারীদের অ্যাকাউন্টে জোরপূর্বক অনুপ্রবেশের চেষ্টা চালাতে পারে বলে সতর্ক করে দিয়েছে। —টেকটাইমস