চলতি বছরের শেষার্ধে নয়, বরং আগামী বছরের বসন্তে আসতে পারে গুগলের ফোল্ডেবল স্মার্টফোন পিক্সেল ফোল্ড। গুগলের প্রথম ফোল্ডেবল ফোনটির নাম পিক্সেল নোটপ্যাড রাখা হতে পারে বলেও গুঞ্জন রয়েছে। রস ইয়াং ও জন প্রসারের মতো বিশ্লেষক বলছেন, শিগগিরই গুগল থেকে এ-সংক্রান্ত অফিশিয়াল ঘোষণা আসতে পারে। ফোনটি আসতে দেরি হওয়ার পেছনে ডিসপ্লে-সংক্রান্ত কোনো ইস্যুর ভূমিকা নেই। বরং পরবর্তী প্রজন্মের টেনসর চিপসেট ও কিছু সফটওয়্যার আপডেট-সংক্রান্ত ঝামেলায় এটি পেছাচ্ছে বলে মনে করেন রস ইয়াং। গিজমোচায়না
আগামী বছর আসবে গুগলের ফোল্ডেবল স্মার্টফোন পিক্সেল ফোল্ড
চলতি বছরের শেষার্ধে নয়, বরং আগামী বছরের বসন্তে আসতে পারে গুগলের ফোল্ডেবল স্মার্টফোন পিক্সেল ফোল্ড। গুগলের প্রথম ফোল্ডেবল ফোনটির নাম পিক্সেল নোটপ্যাড রাখা হতে পারে বলেও গুঞ্জন রয়েছে।










