ভিডিও স্ট্রিমিং জায়ান্ট ইউটিউবে প্রতিদ্বন্দ্বী বিজ্ঞাপনদাতা কোম্পানি কর্তৃক বিজ্ঞাপন প্রদর্শনের সুযোগ দেবে গুগল। ইউরোপীয় ইউনিয়নের তদারকি সংস্থার বড় অংকের জরিমানা থেকে বাঁচতে এ পদক্ষেপ নিচ্ছে তারা। বর্তমানে ইউটিউবে বিজ্ঞাপন দিতে বিজ্ঞাপনদাতাদের গুগলের অ্যাড ম্যানেজার ব্যবহার করতে হয়। এছাড়া বিজ্ঞাপনদাতাদের গুগলের আরো কয়েকটি পরিষেবা ব্যবহার করে বিজ্ঞাপন তৈরি করতে হয়, যার মধ্যে রয়েছে ডিসপ্লে অ্যান্ড ভিডিও ৩৬০। ইউটিউব বিজ্ঞাপন ক্রয়ে ব্যবহার করতে হয় গুগল অ্যাডস। বিজ্ঞাপনের ওপর ভর করে চলতি বছরের প্রথম প্রান্তিকে ইউটিউবের আয় হয়েছে ৬৯০ কোটি ডলার। রয়টার্স
ইউটিউবে প্রতিদ্বন্দ্বী প্লাটফর্মকে বিজ্ঞাপনের সুযোগ দিচ্ছে গুগল
ভিডিও স্ট্রিমিং জায়ান্ট ইউটিউবে প্রতিদ্বন্দ্বী বিজ্ঞাপনদাতা কোম্পানি কর্তৃক বিজ্ঞাপন প্রদর্শনের সুযোগ দেবে গুগল। ইউরোপীয় ইউনিয়নের তদারকি সংস্থার বড় অংকের জরিমানা থেকে বাঁচতে এ পদক্ষেপ নিচ্ছে তারা।










