ঈদের আনন্দ দ্বিগুণ করতে গ্রাহকের জন্য একাধিক পুরস্কার জেতার সুযোগ নিয়ে এসেছে ভিভো। ভিভোর যেকোনো স্মার্টফোন কিনে র্যাফল ড্রর মাধ্যমে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক পাওয়ার সুযোগ রয়েছে। ২৯ জুন পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে। প্রথম পুরস্কার হিসেবে থাকছে ১ লাখ টাকা ক্যাশ ব্যাক, দ্বিতীয় পুরস্কার ভিভো ওয়াই৩৬, তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে ব্যাগ। এছাড়া চতুর্থ পুরস্কার ভিভোর কুল মগ এবং পঞ্চম পুরস্কার ডাটা অফার।
র্যাফল ড্রতে অংশগ্রহণ করতে ভিভোর যেকোনো অথোরাইজড শো-রুম থেকে স্মার্টফোন কিনতে হবে। চাইলে ভিভোর ওয়াই সিরিজের সর্বশেষ স্মার্টফোন ভিভো ওয়াই৩৬কেও তালিকায় রাখা যাবে। ভাইব্রেন্ট গ্লোড এবং মিটিওর কালো রঙের ভিভো ওয়াই৩৬-এর ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ক্রিস্টাল গ্রিপ গ্লাস। ডিজাইনের সুরক্ষায় ব্যবহৃত হয়েছে ফ্লোরাইড এজি গ্লাস প্রযুক্তি। প্রিমিয়াম লুকের ভিভো ওয়াই৩৬ স্মার্টফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার হয়েছে ফানটাচ ওএস ১৩। রয়েছে ৮ জিবি র্যাম, আরো অতিরিক্ত ৮জিবি র্যাম এবং ১২৮ জিবি রমের বিশাল স্টোরেজ। ভিভোর যেকোনো অথোরাইজড শোরুম এবং ই-স্টোর থেকে ২৬ হাজার ৯৯৯ টাকায় ডিভাইসটি কেনা যাবে।










