সম্প্রতি গত বছরের আয়-ব্যয়ের উপাত্ত প্রকাশ করেছে শাওমি। এতে দেখা গেছে, ২০২১ সালে শাওমির নিট মুনাফা ৭০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০০ কোটি ইউয়ান বা ৩৪৫ কোটি ডলার। গত বছর চীনা কোম্পানিটির মোট আয় ৩৩ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৮৩০ কোটি ইউয়ান বা ৫ হাজার ১৬০ কোটি ডলার। গত বছর দেশীয় কোম্পানি হুয়াওয়ের শূন্যস্থান পূরণে সক্ষম হয়েছে শাওমি ও ভিভোর মতো স্থানীয় কোম্পানি। বিশেষ করে লাতিন আমেরিকা ও আফ্রিকার উদীয়মান বাজারে স্মার্টফোন বিক্রিতে তৃতীয় স্থান শাওমির। গিজমোচায়না