উন্মোচনের অপেক্ষায় থাকা বেশ কয়েকটি নতুন সিরিজের স্মার্টফোনের ক্যামেরা সরবরাহকারী পরিবর্তন করতে যাচ্ছে স্যামসাং। সম্প্রতি গ্যালাক্সি জেড ফোল্ড ফাইভ ও জেড ফ্লিপ ফাইভ ফোনের ফটোগ্রাফি ব্যবস্থাপনায় সরবরাহকারীদের তালিকা কিছুটা পরিবর্তন করা হয়েছে, বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম দি ইলেক।

দি ইলেকের তথ্যমতে, গ্যালাক্সি জেড ফোল্ড ফোরের ক্যামেরা মডিউল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি প্রতিষ্ঠান নতুন ফোনের জন্য আর কোনো যন্ত্রাংশ সরবরাহ করবে না। অর্থাৎ নতুন গ্যালাক্সি জেড ফোল্ড ফাইভ ও গ্যালাক্সি জেড ফ্লিপ ফাইভের জন্য ওই প্রতিষ্ঠানটি যন্ত্রাংশ সরবরাহ করার সুযোগ পাচ্ছে না।

সামনের বছরগুলোতে গ্যালাক্সি জেড ফোল্ড ফাইভের ক্যামেরা মডিউলগুলো দক্ষিণ কোরিয়ান তিন প্রতিষ্ঠান স্যামসাং ইলেক্ট্রো মেকানিক্স, ম্যাকনেক্স ও ক্যামসিস থেকে আসবে। এ তিনটি প্রতিষ্ঠানই প্রাথমিক সরবরাহকারী হতে যাচ্ছে। যেখানে সেকেন্ডারি সরবরাহকারী থাকবে সানি অপটিক্যাল।