ভারতের অ্যাপ বাজারে একচেটিয়া অবস্থানের সুযোগ নিয়ে প্রতিযোগিতা নীতি লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে তদন্তের নির্দেশনা দিয়েছে দেশটির তদারকি সংস্থা কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া (সিসিআই)। একটি অলাভজনক সংস্থার অভিযোগের পরিপ্রেক্ষিতে সিসিআই জানায়, ইন-অ্যাপ পারচেজে নিজস্ব পেমেন্ট সিস্টেম ব্যবহারে ডেভেলপারদের বাধ্য করার মাধ্যমে শীর্ষ অবস্থানের অপব্যবহার করছে অ্যাপল। এ বিষয়ে মার্কিন প্রযুক্তি জায়ান্টের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্স