ভিয়েতনামে সেমিকন্ডাক্টর উৎপাদন, পরীক্ষণ ও একত্রীতকরণ কেন্দ্র স্থাপনে ১৬০ কোটি ডলার বিনিয়োগ করবে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান অ্যামকোর। দেশটির উত্তরে অবস্থিত শিল্প প্রদেশ বাকনিনে ৫৬ দশমিক ৮ একর জায়গাজুড়ে এ কেন্দ্র স্থাপন করা হবে। ২০২২ সালের প্রথম প্রান্তিকে এর নির্মাণ শুরু হবে। প্রথম পাঁচ বছরে অ্যামকোর ৫২ কোটি ডলার বিনিয়োগ করবে। ২০৩৫ সাল নাগাদ এর নির্মাণকাজ সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। রয়টার্স
ভিয়েতনামে সেমিকন্ডাক্টর কারখানায় বিনিয়োগ করবে অ্যামকোর
ভিয়েতনামে সেমিকন্ডাক্টর উৎপাদন, পরীক্ষণ ও একত্রীতকরণ কেন্দ্র স্থাপনে ১৬০ কোটি ডলার বিনিয়োগ করবে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান অ্যামকোর। দেশটির উত্তরে অবস্থিত শিল্প প্রদেশ বাকনিনে ৫৬ দশমিক ৮ একর জায়গাজুড়ে এ কেন্দ্র স্থাপন করা হবে।










