চীনে সেমিকন্ডাক্টর উৎপাদনে ব্যবহৃত যন্ত্রাংশ রফতানিতে আরো নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে বাইডেন প্রশাসন। অবগত সূত্রের বরাতে সম্প্রতি ব্লুমবার্গ প্রতিবেদন প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র সরকার এরই মধ্যে দেশটির কোম্পানিগুলোকে পরিকল্পনার বিষয়ে জানিয়েছে। সে সঙ্গে আগামী মাসের মধ্যে বিস্তারিত জানানো হবে বলেও নিশ্চিত করেছে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, নেদারল্যান্ডস ও জাপানের সঙ্গে এ বিষয়ে কাজ করবে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহেই ডাচ সরকার জাতীয় নিরাপত্তাজনিত কারণে চীনে সেমিকন্ডাক্টর প্রযুক্তি রফতানি বন্ধের কথা জানিয়েছে। রয়টার্স