কভিড-১৯ মহামারীর সময় অনলাইন মিটিং বা ক্লাসের জন্য গুগল মিট ও জুম প্লাটফর্মের ব্যবহার ও জনপ্রিয়তা বেড়েছে। এদিক থেকে মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ শুধু মেসেজিং ও অডিও কলিংয়ের জন্যই প্রচলিত ছিল। তবে এবার এ প্লাটফর্মেও নতুন ফিচার যুক্ত হচ্ছে। এখন ব্যবহারকারীরা এখানে ভিডিও কলও শিডিউল করতে পারবে। খবর হোয়াটসঅ্যাপ হেল্প সেন্টার। 

ব্যক্তিগত এবং কাজের ক্ষেত্রে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে হোয়াটসঅ্যাপের ভয়েস কল। সেই সঙ্গে ভিডিও কল তো আছেই। এখন থেকে হোয়াটসঅ্যাপেও জুমের মতো ভিডিও কনফারেন্সের সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

অফিশিয়াল মিটিং হোক বা অন্য কোনো দরকার, কনফারেন্সিং কলের আয়োজন করা যাবে হোয়াটসঅ্যাপেও। হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট রয়েছে, এমন যে কাউকে লিংক পাঠিয়ে সেই কলে আমন্ত্রণও জানানো যাবে। আর ওই লিংকের মাধ্যমে যেকোনো সময় যে কেউ সেই কনফারেন্স কলে যোগ দিতে পারবেন।

যে কল লিংকটি তৈরি হবে, সেটি ২২টি ক্যারেক্টারে তৈরি একটি ইউনিক ইউআরএল। লিংকটি লং ভ্যালিডিটি সম্পন্ন হতে চলেছে। অর্থাৎ ব্যবহারকারীরা লিংকটি অনেকবার ব্যবহার করে ভিডিও কলে যুক্ত হ◌ত পারবে। অ্যান্ড্রয়েড ও আইওএস দুই ধরনের স্মার্টফোনেই সাপোর্ট করবে এ ফিচার। তবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন এমন যে কেউ এ লিংকের মাধ্যমে কলে জয়েন করতে পারবে বলে জানা গেছে। একবার লিংক ক্রিয়েট করলে ৯০ দিন পর্যন্ত ভ্যালিডিটি থাকবে।