পিক্সেল৬ ও ৬ প্রোর ড্রপড কল সমস্যার সমাধানে সর্বশেষ আপডেট স্থগিতের ঘোষণা দিয়েছে গুগল। জিডিনেটের তথ্যানুযায়ী, জানুয়ারির শেষে কানেক্টিভিটি সমস্যার সমাধান এবং ডিসেম্বরের আপডেটে যেসব পরিবর্তন আনার কথা ছিল, সেগুলোসহ নতুন আপডেট আনা হবে। বিদায়ী বছরের ৬ ডিসেম্বর আপডেট উন্মুক্ত করার কথা থাকলেও গ্রাহকদের কাছ থেকে কল ড্রপ বা সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ আসতে থাকলে সিদ্ধান্ত থেকে সরে আসে গুগল। ইটি টেলিকম