শাওমির স্মার্টফোনে সেন্সরশিপের কোনো সন্ধান পায়নি জার্মানির ফেডারেল সাইবার নিরাপত্তা তদারক সংস্থা বিএসআই। গত সেপ্টেম্বরে লিথুয়ানিয়ার রাষ্ট্রীয় সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান অভিযোগ করেছিল, শাওমির ফোনে তিব্বতের স্বাধীনতা, তাইওয়ানের স্বাধীনতা দীর্ঘজীবী হোক অথবা গণতন্ত্র আন্দোলনসহ বেশকিছু শব্দ ফিল্টারিংয়ে বিল্ট ইন ডিটেকশন প্রযুক্তি রয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএসআই তদন্ত শুরু করে। কয়েক মাসের তদন্ত শেষে সংস্থাটি এমন কোনো অসংগতির সন্ধান পায়নি। রয়টার্স