দেশের বাজারে নতুন দুটি স্মার্টফোন নিয়ে এসেছে চীনের প্রতিষ্ঠান রিয়েলমি। ডিভাইস দুটি হলো রিয়েলমি ৯ ফোরজি ও সি৩৫।
ভিন্ন সিরিজের স্মার্টফোন দুটিতে বিভিন্ন চমক রয়েছে। সর্বাধুনিক এইচএম ৬ সেন্সরসহ রিয়েলমি ৯ ফোরজি ডিভাইসটিতে ১০৮ মেগাপিক্সেলের প্রোলাইট হাই-কোয়ালিটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা কম আলোয় চমত্কার ছবি তুলতে পারবে। ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও সুপার অ্যামোলেড ডিসপ্লের ডিভাইসটিতে ৬ ন্যানোমিটারের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে এতে ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের শক্তিশালী ব্যাটারি ও ৩৩ ওয়াটের ডার্ট চার্জ প্রযুক্তিও রয়েছে।
রিয়েলমি সি৩৫ ফোনের ডিজাইনে উদ্ভাবন নিয়ে আসা হয়েছে এবং এন্ট্রি-লেভেল স্মার্টগুলোর মধ্যে ডিভাইসটিতে সেরা ডিজাইন ব্যবহার করা হয়েছে বলে দাবি রিয়েলমির। ৮ দশমিক ১ মিলিমিটারের আল্ট্রা স্লিম ডায়নামিক গ্লোয়িং ফোনটিতে ইউনিসক টি৬১৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটিতে ৫০ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।
রিয়েলমি ৯ ডিভাইসটি সানবার্স্ট গোল্ড, স্টারগেজ হোয়াইট ও মিটিওর ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে। ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ডিভাইসটির মূল্য ২৬ হাজার ৯৯০ টাকা। অন্যদিকে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের সি৩৫ স্মার্টফোনটি গ্লোয়িং গ্রিন ও গ্লোয়িং ব্ল্যাক রঙে পাওয়া যাবে। এর মূল্য ১৬ হাজার ৯৯০ টাকা। —বিজ্ঞপ্তি










