আগামী ফেব্রুয়ারি থেকে স্ন্যাপের কর্মীদের ৮০ শতাংশেরও বেশি সময় অফিসে থাকতে হবে। সম্প্রতি এক ঘোষণায় এ কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। ই-মেইলে পাঠানো বিবৃতিতে সামাজিক যোগাযোগমাধ্যমটির একজন মুখপাত্র জানান, দীর্ঘসময় রিমোটলি কাজ করা হয়েছে। আগামী বছর ৮০/২০ হাইব্রিড মডেলে সবাইকে একসঙ্গে ফিরে পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। ব্লুমবার্গ প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, ফটো মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাটের প্রধান কর্মীদের ফেব্রুয়ারি থেকে সপ্তাহে চারদিন অফিসে আসার নির্দেশ দিয়েছেন। রয়টার্স