অনলাইনে মুদি পণ্য কেনার পরিষেবা দেয় তুরস্কের গ্রোসারি অ্যাপ গেটির। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের প্রতিযোগী জার্মানভিত্তিক গরিলাস অধিগ্রহণের ঘোষণা দিয়েছে। ১২০ কোটি ডলারে এ অধিগ্রহণ সম্পন্ন হতে পারে। এটি সম্পন্ন হলে ইউরোপীয় দুটি অ্যাপ একত্রিত হবে, যারা কভিড-১৯ মহামারীর সময় প্রবৃদ্ধি দেখতে পেয়েছিল। গেটিরের প্রতিষ্ঠাতা নাজিম সালুরের তথ্যানুযায়ী, ভোক্তারা দুটি অ্যাপের পরিষেবা গ্রহণ করে সন্তুষ্ট। এছাড়া অ্যাপগুলো থেকে যে অফার দেয়া হয় সেগুলো উপভোগ করে। এ কারণে প্রতিষ্ঠান দুটি নানা উত্থান-পতনের মধ্যেও একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। টেকটাইমস
গ্রোসারি অ্যাপ গরিলাস অধিগ্রহণ করবে গেটির
অনলাইনে মুদি পণ্য কেনার পরিষেবা দেয় তুরস্কের গ্রোসারি অ্যাপ গেটির। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের প্রতিযোগী জার্মানভিত্তিক গরিলাস অধিগ্রহণের ঘোষণা দিয়েছে।










