হোক্কাইডোর উত্তরে প্রধান দ্বীপে কারখানা স্থাপনের কথা ভাবছে জাপানের রাষ্ট্র নিয়ন্ত্রিত চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান র্যাপিডাস। অভ্যন্তরীণ পর্যায়ে পরবর্তী প্রজন্মের চিপ তৈরির মাধ্যমে জাপানের সেমিকন্ডাক্টর খাত পুনরুদ্ধারের অংশ হিসেবেই এ উদ্যোগ। খবর মাইনচি।
জাপানে কারখানা স্থাপনের জন্য হোক্কাইডো দীর্ঘদিন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর মার্চের শেষ নাগাদা র্যাপিডাস কারখানা স্থাপনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবে। টোকিওতে অবস্থিত সদর দপ্তরে র্যাপিডাসের প্রেসিডেন্ট আতসুইয়শি কইকের সঙ্গে আলাপকালে হোক্কাইডোর গভর্নর নাওমিশি সুজুকি প্রদেশটিকে কারখানা স্থাপনের জন্য উপযোগী বলে জানিয়েছেন। এখানে চিপ উৎপাদনে গুরুত্বপূর্ণ উপাদান পানির সরবরাহ এবং উন্নত শিক্ষাপ্রতিষ্ঠানও রয়েছে।
সুজুকি বলেন, ‘আমাদের আশা আপনি উৎপাদন, ব্যক্তিগত প্রশিক্ষণ ও গবেষণার জন্য হাব স্থাপনের পাশাপাশি এখানে সদর দপ্তরের কার্যক্রমও চালু করবেন।’










