টেনসেন্ট হোল্ডিংস, নেটইজসহ আরো বিভিন্ন ডেভেলপারের অন্তত ৭০টি অনলাইন গেমের অনুমোদন দিয়েছে চীনের ভিডিও গেম নিয়ন্ত্রক সংস্থা। দেড় বছরেরও বেশি সময় পর শেনজেনভিত্তিক টেনসেন্ট প্রথমবারের মতো বাণিজ্যিক কোনো গেমের লাইসেন্স বা অনুমোদন পেল। গেমটি হলো মেটাল স্লাগ: অ্যাওয়াকেনিং। টেনসেন্টের পর নেটইজও রোল প্লেয়িং গেম জার্নি টু দ্য ওয়েস্ট: রিটার্নের অনুমোদন পেয়েছে। অন্যান্য দেশের মতো চীনেও বাণিজ্যিকভাবে কোনো গেম পরিচালনার জন্য নিয়ন্ত্রকদের কাছ থেকে অনুমোদন নিতে হয়। নিক্কেই এশিয়া