জার্মানির বার্লিনে চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর অন্যতম সরবরাহকারী এএসএমএল হোল্ডিংয়ের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডে কারখানার কার্যক্রমে কী প্রভাব পড়তে পারে, সে ব্যাপারেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিশ্বব্যাপী চলমান চিপ সংকট নিরসনে প্রতিষ্ঠানটি পূর্ণোদ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। এ ঘটনার ফলে সরবরাহ চেইনে যদি কোনো বিঘ্ন ঘটে তাহলে সেটি সামগ্রিকভাবে প্রভাব বিস্তার করবে। রয়টার্স