খেলাধুলায় বেট বা বাজি ধরার অন্যতম প্লাটফর্ম বেটএমজিএমে বড় ধরনের সাইবার হামলা হয়েছে। এতে ১৫ লাখ ব্যবহারকারীর তথ্য চুরি হয়েছে। বেটএমজিএম হ্যাকড নামে একজন সাইবার অপরাধী হ্যাকিং ফোরামে বিজ্ঞাপন প্রকাশ করেছে, যেখানে ২০২২ সালের নভেম্বর পর্যন্ত বেটএমজিএমের ক্যাসিনো গ্রাহকের তালিকা কথাটি উল্লেখ করা হয়েছে। হ্যাকারদের বক্তব্য অনুযায়ী, এখানে ১৫ লাখ ৬৯ হাজার ৩১০ জন ব্যবহারকারীর তথ্য রয়েছে। তথ্যের মধ্যে নাম, যোগাযোগের ঠিকানা, ই-মেইল, ফোন নাম্বার, জন্মতারিখ, বেটএমজিএমে লেনদেনসহ বিভিন্ন বিষয় রয়েছে। টেকরাডার