যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) অনুরোধে সাড়া দিয়ে ফাইভজি নেটওয়ার্ক চালু করা থেকে পিছিয়ে এসেছে ভেরাইজন ও এটিঅ্যান্ডটি। উড়োজাহাজের ককপিটের সঙ্গে বিমানবন্দরের টাওয়ারের সংযোগে ফাইভজি ওয়েব ও সিগন্যাল বাধাগ্রস্ত করতে পারে সম্প্রতি এ আশঙ্কা ব্যক্ত করে এফএএ। এতে সাড়া দিয়ে এটিঅ্যান্ডটি জানায়, ৫ জানুয়ারি পর্যন্ত ফাইভজি নেটওয়ার্ক বিস্তার স্থগিত রাখা হচ্ছে। ভেরাইজন বলছে, ২০২২ সালের শুরুতে ফাইভজি স্পেকট্রাম নিয়ে আসবে তারা। ওয়াল স্ট্রিট জার্নাল